দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

২৫ বছর পর একসঙ্গে আমির খান ও সালমান খান

বিনোদন ডেস্ক, ০১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল আমির খান ও সালমান খান অভিনীত ‘আন্দাজ আপনা আপনা’। ছবিটি তখন বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে আমির-সালমান জুটির রোম্যান্টিক কমেডি মন জয় করেছিল সিনেপ্রেমীদের। তার পর কেটে গেছে দীর্ঘ ২৫টা বছর। এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের। প্রতীক্ষা ছিল সিনেপ্রেমীদের। সেই প্রতীক্ষা শেষ হচ্ছে শিগগিরই।

বলিউড সূত্রে খবর, আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে আমির-সালমানকে। নির্মিত হচ্ছে তাদের ‘আন্দাজ আপনা আপন’র সিক্যুয়েল। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দুই তারকাকে। এটির চিত্রনাট্য লিখবেন প্রথম ছবিটির চিত্রনাট্যকার দিলীপ জোশী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিলীপ জানান, সিক্যুয়েল লেখা সবসময়ই কঠিন। তবে সালমান-আমিরকে ছাড়া সিনেমাটি বানালে তা অসম্পূর্ণ থেকে যাবে।

ছবিতে সালমান খান ও আমির খান থাকলেও মূল দুই চরিত্র অমর ও প্রেমের ভূমিকায় ভাবা হয়েছে হালের সেনসেশন রণবীর সিং ও বরুণ ধাওয়ানের নাম। আগের সিনেমায় দুই নায়িকার চরিত্রে ছিলেন রাবিনা ট্যান্ডন ও করিশমা কাপুর। নতুনটিতে রণবীর-বরুণের বিপরীতেও থাকবেন নামজাদা নায়িকারা। মূল সিনেমায় ‘ক্রাইম মাস্টার গোগো’র চরিত্রে নজর কেড়েছিলেন শক্তি কাপুর। সিক্যুয়েলে সেই চরিত্রটি কে করবেন, তা এখনও ঠিক হয়নি।

ভারতীয় বিনোদন পোর্টাল পিঙ্কভিলায় প্রকাশিত খবর অনুযায়ী, বেশ বড় বাজেটের ছবি হতে চলেছে ‘আন্দাজ আপনা আপনা ২’। এটি প্রযোজনা করবেন বিনয় সিনহা ও প্রীতি সিনহা। চলতি বছরের মধ্যে ছবির চিত্রনাট্য লেখার কাজ ও অভিনেতা নির্বাচন সেরে ফেলতে চাইছেন তারা।

প্রযোজকদের দাবি, সিক্যুয়েল হলেও আগের সিনেমার চিত্রনাট্যের সঙ্গে ‘আন্দাজ আপনা আপনা ২’-এর কোনো সম্পর্ক নেই। তাই এটিকে রিমেক ভাবলে ভুল হবে। তাদের মতে, সিনেমার সিক্যুয়েল করা বেশ কঠিন। ছবিটি ভালো মানের না হলে দর্শকরা আগেরটির সঙ্গে এটিকে তুলনা শুরু করবেন। তাই ভেবেচিন্তে এগোতে চাইছেন দুই প্রযোজক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT