দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ : উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৬২ জন

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ : উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৬২ জন

ঢাকা, ০১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (০১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন। এবারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী। ফলাফল পাওয়া যাচ্ছে পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) ।

এছাড়া, টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে 38 লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর (যেমন 123456) লিখে 16222 নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৬ হাজার ২৮৬ জন।

২০১৭ সালের ২৯ ডিসেম্বর এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ আবেদনকারীর মধ্যে অংশ নেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন।

২৪টি ক্যাডারে ২ হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য ওই বছরের ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।

৩৮তম বিসিএসে ১৩টি সাধারণ ক্যাডারে ৫২০টি পদ, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি, সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ ছিল। পরে বাড়ানো হয়েছে আরও ১৪৬টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT