উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা-ষ্টাফ রিপোর্টার, ০৩ নভেম্বর ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ৩ রা নভেম্বর জেল হত্যা দিবসে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ , সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে যুবলীগ কর্তৃক আয়োজিত ৩ রা নভেম্বর জেল হত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের শহীদ সদস্য এবং ৩ রা নভেম্বর ঘাতকের বুলেটে শহীদ জাতীয় চার নেতার স্মরনে কোরআন খতম, মিলাদ দোয়া মাহফিল শেষে সাধারন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ , সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল ।
Leave a Reply