দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

৪০ বাংলাদেশি তারকাকে প্রাণনাশ হুমকি দিলো লন্ডন প্রবাসী

বিনোদন ডেস্ক, ০৫ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি জব্দ করে ৪০ বাংলাদেশি তারকাকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক লন্ডন প্রবাসীর বিরুদ্ধে। তার নাম জুবাইর। লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ নামের একটি অনুষ্ঠান আয়োজনের কথা বলে চিত্রনায়ক ফেরদৌস, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল ও অভিনেত্রী সোহানা সাবাসহ ৪০ শিল্পী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নেন তিনি।

গুরুত্বপূর্ণ এসব জিনিস হাতে পাওয়ার পরই প্রত্যেক শিল্পীর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জুবাইর হুমকি দেন বলে অভিযোগ। হুমকিতে তিনি বলেন, ‘বাংলাদেশের একজন অভিনেত্রী এবং তার ভাই প্রতারণা করে আমার কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সেই টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করতে হবে। না হলে কোনো শিল্পী যেন দেশের বাইরে যেতে না পারেন সেই ব্যবস্থা করা হবে।’

শুধু তাই নয়, বুধবার দ্বিতীয় দফায় শিল্পীদের নম্বরে পাঠানো বার্তায় জুবাইর আরও হুমকি দেন, টাকা ফেরত না দিলে আগামী সাত দিনের মধ্যে ওই ৪০ শিল্পীর কেউ না কেউ ‘শেষ’ (প্রাণনাশ) হবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে তারকাদের জানিয়েছিলেন জুবাইর। এর সবকিছু চূড়ান্ত করতে গত ৩ সেপ্টেম্বর তার ঢাকায় আসারও কথা ছিল।

এদিকে দুই দফায় হুমকি পাওয়ার পর বুধবার রাতেই ৪০ শিল্পীর পক্ষ থেকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন গীতিকার কবির বকুল। তিনি গণমাধ্যমকে বলেন, ‘অভিযোগ উঠেছে, কোনো এক অভিনেত্রী এবং তার ভাই প্রতারণা করে জুবাইর নামের ওই ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। এমন কিছু হয়ে থাকলেও সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সেই ঘটনার জন্য একসঙ্গে এতজন শিল্পীকে হয়রানির কোনো প্রশ্নই ওঠে না।’

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, ‘হুমকির ব্যাপারটা শুনেছি। গীতিকার কবির বকুল সাহেব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT