দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
৪২ হাজার রোহিঙ্গার বিষয়ে সৌদি কিছুই জানায়নি : বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন

৪২ হাজার রোহিঙ্গার বিষয়ে সৌদি কিছুই জানায়নি : বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন

ঢাকা, ১২ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘বিমসটেক ট্রাডিশনাল হেলথ কেয়ার-২০২০’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি আরব ৪২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় বলে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারকে কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাস।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানানো হয়নি। সৌদিতে আমাদের বাংলাদেশি দূতাবাস এবং সৌদি সরকার কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। জানালে আমরা এর প্রতিবাদ করবো। রোহিঙ্গা হলে তাদেরকে তাদের দেশে পাঠাবে, আমাদের এখানে কেন?’

সম্প্রতি বাংলাদেশকে একাধিক চিঠি দিয়ে সৌদিতে বাংলাদেশের পাসপোর্টধারী ৪২ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সৌদি সরকার চাপ দিচ্ছে বলে দেশের কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত বাংলাদেশের রাষ্ট্রদূত সম্মেলনের আলোচনাতেও এসেছে বলে গণমাধ্যমে উঠে আসে।

মোমেন বলেন, ‘সৌদিতে এখন অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না। সেখানে আমাদের দেশের অনেক প্রবাসী আছেন যাদের কাজ নেই। আর এটা স্বাভাবিক যে, কাজ না থাকলে দেশে চলে আসবেন। তবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে রোহিঙ্গা যাওয়ার এবং ফেরত আসার কোনো ঘটনা ঘটেনি।’

এ সময় সৌদি আরব বা অন্য কোনো দেশ থেকে রোহিঙ্গা পরিচয়ে বাংলাদেশে কোনো ব্যক্তি ফেরত আসেননি বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT