দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
৫ কোটি টাকার ৮২ পিস সোনার বারসহ ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু আটক

৫ কোটি টাকার ৮২ পিস সোনার বারসহ ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু আটক

ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনাসহ এক কেবিন ক্রুকে আটক করছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। জব্দকৃত সোনার মধ্যে ১০ তোলা ওজনের মোট ৮২ পিস বার রয়েছে। উদ্বারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। আটককৃত ইউএস বাংলা এয়ারলাইন্সের এই কেবিন ক্রুর নাম রোকেয়া শেখ মৌসুমী (২৪)। শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীন টার্মিনালের এ্যারাইবেল গেইট এলাকা থেকে এসব সোনা উদ্বার করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন শিমুল বাসসকে জানান, ‘বেলা ১১টার দিকে মাস্কাট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকা শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। আর ওই বিমানের কেবিন ক্রু ছিলেন রোকেয়া শেখ মৌসুমী (২৪)। শাহজালালে বিমানটি অবতরণের পর বিমানবন্দরের অভ্যন্তরীন টার্মিনালের এ্যারাইবেল গেইট এলাকা দিয়ে সেই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হচ্ছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন) সদস্যরা কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। সে তখন অস্বীকার করলে তাকে শাহজালালের কাস্টমস জোনে এনে তল্লাশি করা হয়। পরে তার দুই উরুতে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ১০ কেজি সোনা পাওয়া যায়।’প্রতিটি সোনার বারের ওজন ১০ তোলা। যার মধ্যে মোট ৮২ পিস বার রয়েছে।

জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এব্যাপারে ইউএস বাংলা এয়ারলাইন্সের এক কেবিন ক্রুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT