দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
৫ দিনব্যাপী পৌরকর মেলা ২০২৫ রাঙ্গামাটিতে শুরু হয়েছে

৫ দিনব্যাপী পৌরকর মেলা ২০২৫ রাঙ্গামাটিতে শুরু হয়েছে

রাঙ্গামাটি,০৩ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): “নিয়মিত পৌরকর পরিশোধ করি, নাগরিক সেবা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পৌরসভা কর্তৃক আয়োজিত ০৪মে হতে ০৮ মে পর্যন্ত ০৫ দিন ব্যাপী চলবে ‘পৌরকর মেলা ২০২৫’ আজ শহরের পৌর প্রাঙ্গণে প্রথম দিনের মেলা অনুষ্ঠিত হয়।

 

রবিবার (৪ মে) সকাল ১১ টায় শহরের পৌর মার্কেটের সামনে থেকে পৌরসভা মাঠ প্রাঙ্গণ পর্যন্ত বর্নাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।প্রথম দিনের এ মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন।

 

এতে আরোও উপস্থিত ছিলেন রাঙ্গামাটির চেম্বার অব কমার্স এর সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। তারেক আহমেদ এবং পম্পি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে নিয়মিত কর পরিশোধের বিকল্প নেই। নাগরিকদের কর বিষয়ে সচেতন করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। বক্তারা পৌরসভার উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন।

 

এর আগে শহরের পৌর মার্কেটের সামনে থেকে পৌরসভা মাঠ প্রাঙ্গণ পর্যন্ত বর্নাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

 

উল্লেখ্য, মেলাটি আজ ০৪মে হতে ০৮ মে পর্যন্ত ০৫ দিন ব্যাপী চলবে এবং পৌরসভার সেবাসমূহ সম্পর্কে নাগরিকদের অবহিত করা ছাড়াও কর প্রদানে উৎসাহিত করতে বিভিন্ন সেবা বুথ স্থাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT