দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
৬ বছর পর বলিউডে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

৬ বছর পর বলিউডে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক,৩০ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একসময় বলিউডে চুটিয়ে কাজ করে দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। এরপর তিনি পা রাখেন হলিউড ইন্ডাস্ট্রিতে। সেখানে বিভিন্ন সিনেমা ও ড্রামা সিরিজ যেমন, কোয়ান্টিকো, বেওয়াচ, দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স এবং সম্প্রতি ‘সিটাডেল’-এর মতো কাজ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে দীর্ঘ ছয় বছর পর আবারও বলিউডের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

 

জানা যায়, এস এস রাজামৌলির একটি অ্যাডভেঞ্চার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী এবং তার বিপরীতে অভিনয় করবেন মহেশ বাবু। এখনো সিনেমার নাম নির্ধারিত হয়নি এবং সিনেমার গল্প লেখার কাজ শেষপর্যায়ে রয়েছে। তবে ২০২৫ সালের এপ্রিলে ছবিটির শুটিং শুরু করার আশা ব্যক্ত করেন ছবিটির নির্মাতা এস এস রাজামৌলি। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা সূত্রে জানা যায়, অনেকদিন ধরে সিনেমাটির পরিচালক গ্লোবাল পরিচিতি সম্পন্ন একজন নারী চরিত্র খুঁজছিলেন এবং সেখানে প্রিয়াঙ্কার মতো আর কাউকে তুলনা করা যায় না। এরপর নির্মাতা গত ছয় মাস ধরে প্রিয়াঙ্কার সঙ্গে একাধিক মিটিং করেছেন এবং এখন তারা একে অন্যর সঙ্গে কাজ করার জন্য রাজি হয়েছেন।

 

রাজামৌলির এ সিনেমাটি ২০২৬ সালের শেষ পর্যন্ত শুটিং হবে এবং ২০২৭ সালে একটি বড় থিয়েট্রিকাল রিলিজ হিসেবে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলচ্চিত্রটি ভারত এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টুডিওগুলোসহ আফ্রিকার বনাঞ্চলে শুট করা হবে।

 

প্রিয়াঙ্কাকে বলিউডে সবশেষ দেখা যায় ২০১৯ সালের সোনালি বোস নির্মিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। ছবিতে তার পাশাপাশি অভিনয় করেন ফারহান আখতার, জাইরা ওয়াসিম, রহিত সারাফসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT