দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

৭০ শতাংশ নির্বাচনী কেনাকাটা শেষ হয়েছে : ইসি সচিব

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, স্বচ্ছ ব্যালট বক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেশিয়ান বড় ব্যাগ, হেশিয়ান ছোট ব্যাগ, গানি ব্যাগ কেনা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

ইসি সচিব বলেন, নির্বাচনের জন্য মোটামুটিভাবে ১০টা উপকরণ আমাদের কিনতে হচ্ছে। এর মধ্যে দুটো উপকরণ দেবে ইউএনডিপি। তারা ১৫ অক্টোবরের মধ্যে দেবো। আর আটটা উপকরণ লোকালি সংগ্রহ করা হচ্ছে। এ মাসের মধ্যেই কেনা শেষ হবে। ইতোমধ্যে ৭০ শতাংশ উপকরণ সংগ্রহ করা হয়েছে। উপকরণ নিয়ে সংকটের কারণ নেই। আমরা আগে যে টাইমফ্রেম নির্ধারণ করেছিলাম তার মধ্যেই সম্পন্ন হচ্ছে।

 

জানা গেছে, লাল গালা ২৩ হাজার কেজির মধ্যে ইসিতে এসেছে ৯ হাজার ২০ কেজি, স্বচ্ছ ব্যালট বাক্স ৫০ লাখ ব্যালট বাক্সের লকের মধ্যে এসেছে ৬ লাখ, ৮ লাখ ৪০ হাজার অফিসিয়াল সিলের মধ্যে ৬ লাখ এসেছে, ১৭ লাখ ৫০ হাজার মার্কিং সিলের ৩ লাখ ৯৬ হাজার সংগ্রহ করা হয়েছে, ১ লাখ ১৫ হাজার ব্রাস সিলের মধ্যে ৯ হাজার ৯২০টি কেনা হয়েছে। আর ৭০ হাজার বড় হেসিয়ান ব্যাগ ও ১ লাখ ১৫ হাজার ছোট হেসিয়ান ব্যাগের সবগুলোই সংগ্রহ করা হয়েছে।

 

এদিকে ৯ লাখ ৪০ হাজার স্ট্যাম্প প্যাড ও ৯ লাখ ৪০ হাজার অমচোনীয় কালির কলম অক্টোবরের মধ্যে ইউএনডিপি সরবরাহ করবে। এছাড়া ১ লাখ ১৫ হাজার গানি ব্যাগের পুনদরপত্রের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT