দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
৭৫ বছর পর প্রেমিক-প্রেমিকার দেখা হলো

৭৫ বছর পর প্রেমিক-প্রেমিকার দেখা হলো

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৩ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রথম প্রেমের কথা কেউ ভুলতে পারে না। প্রথম প্রেমের তিক্ত-মধুর অনুভূতি মনকে আচ্ছন্ন করে রাখে। অনেকে মনে মনে অতীত স্মৃতি হাতড়িয়ে বেড়ান। স্মৃতি রোমন্থনে আবেগী হয়ে ওঠেন। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে ৭৫ বছর পর দেখা হওয়া হারানো প্রেমিক যুগলের একটি রোমান্টিক প্রেমের ঘটনা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মান দখলদারিত্বের বিরুদ্ধে জোট বেঁধে লড়াই করছিল যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। ১৯৪৪ সালে পূর্ব ফ্রান্সের ব্রায়িতে একটি রেজিমেন্টে নিযুক্ত ছিলেন মার্কিন সেনা কর্মকর্তা কেটি রবিন্স। ফ্রান্সের সেই ঘাঁটিতে থাকাকালীন ১৮ বছর বয়সী ফরাসি তরুণী জেনেই পিয়ারসননি গেনেই-এর প্রেমে পড়েন তিনি। তবে তাদের দেখা হওয়ার মাত্র দুই মাসের মধ্যেই পূর্ব ফ্রন্টের উদ্দেশ্যে গ্রাম ছেড়ে যেতে হয় কেটি রবিন্সকে।

জেনেইয়ের একটি ছবি নিজের কাছে রেখে দিয়েছিলেন রবিন্স। এরপর কেটে যায় দীর্ঘ ৭৫ বছর। এই দীর্ঘকাল জেনেইয়ের স্মৃতি আগলে রাখেন রবিন্স।

কয়েক মাস আগে একদিন ফ্রান্সের একদল সাংবাদিক বিশেষ প্রতিবেদনের কাজে রবিন্সের সাক্ষাৎকার নিতে যান। সে সময় সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নিয়ে প্রতিবেদন তৈরি করছিলেন। ফ্রান্সের প্রচারমাধ্যম ফ্রান্স-টু এর সাংবাদিকদের জেনেই-এর সেই ছবিটি দেখিয়ে কেটি রবিন্স বলেন, আমি ফ্রান্সে ফিরে গিয়ে জেনেইকে বা তার পরিবারকে খুঁজে বের করতে চাই।

সাংবাদিকদের সঙ্গে এই সাক্ষাতের কয়েক সপ্তাহ পরেই কেটি রবিন্স একটি অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে যান। ডি-ডে ল্যান্ডিং অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া নরম্যান্ডি ল্যান্ডিং এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছিল সে অনুষ্ঠান।

রবিন্স ভাবতেও পারেননি, তার জন্য কত বড় বিস্ময় অপেক্ষা করছে। রবিন্সকে চমকে দিতে ফ্রান্সের ওই সাংবাদিকরা আগে থেকেই জেনেইকে খুঁজে বের করেন। সাংবাদিকরা তাকে নিয়ে যান সেই রিটায়ার হোমে, যেখানে অপেক্ষায় ছিলেন জেনেই।

৭৫ বছর পর আবার মুখোমুখি হন রবিন্স-জেনেই। দেখা হতেই তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে চুম্বন করেন। সে সময় রবিন্সের গায়ে ছিল সামরিক পোশাক আর জেনেই এসেছিলেন কালো পোশাকে পরিপাটি হয়ে।

পরে জেনেই সাংবাদিকদের বলেন, আমি সবসময় রবিন্সের কথা মনে করতাম। আশা করতাম, একদিন ও নিশ্চয়ই ফিরে আসবে। নিজেদের আলাদা হওয়ার মুহূর্তটির স্মৃতিচারণ করে তিনি বলেন, রবিন্স যখন ট্রাকে করে ফিরে যাচ্ছিল, আমার মন এতোটাই ভেঙে পড়েছিল যে আমি ভীষণ কাঁদছিলাম। আমি আশা করেছিলাম, যুদ্ধ শেষে সে হয়তো আর যুক্তরাষ্ট্রে ফিরে যাবে না।

আক্ষেপ করে জেনেই বলেন, রবিন্স এতদিন ধরে যুক্তরাষ্ট্রে কেন ছিল? আমার কাছে আরও আগে কেন ফিরে আসেনি? আমি ভাবি, যদি সে আরও আগে ফিরত।

জেনেই পরে বিয়ে করেন। সেই সংসারে তার পাঁচ সন্তান রয়েছে। অন্যদিকে রবিন্সও বিয়ে করেছিলেন। যুক্তরাষ্ট্রে নিজের পরিবার নিয়ে থাকছেন তিনি। তাদের দুজনই নিজেদের সঙ্গীকে হারিয়েছেন।

একদিন তাদের আবারও নিশ্চয়ই দেখা হবে- বিদায়ী চুম্বনে এমনটাই আশা করছিলেন রবিন্স-জেনেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT