দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
৮টি স্পেশাল ফ্লাইটে করে ভারত থেকে ১০০০ বাংলাদেশিকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার

৮টি স্পেশাল ফ্লাইটে করে ভারত থেকে ১০০০ বাংলাদেশিকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার

ঢাকা, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রতিবেশি রাষ্ট্র ভারতসহ বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। কলম্বো ও ব্যাংককে দীর্ঘ দিন আটকে থাকা বাংলাদেশিরা এরইমধ্যে ঢাকায় ফিরেছেন। এদিকে চিকিৎসা, পড়াশোনাসহ বিভিন্ন কাজে ভারতে গিয়ে আটকে পড়া ১০০০ বাংলাদেশিকে ফেরাতে ৮টি স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছে বাংলাদেশ। আগামী ২০শে এপ্রিল থেকে ওই ফ্লাইট অপারেশন শুরু হবে। চলবে ২৩শে এপ্রিল অবধি।

শ্রীলঙ্কা থেকে ২৫ জন দেশে ফিরছেন

শ্রীলঙ্কায় আটকে পড়া ১৪ সেনা কর্মকর্তাসহ ২৫ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার। অস্ট্রেলিয়ার নাগরিকদের বহনে ওই দিন ঢাকায় আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফিরেন তারা। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অস্ট্রেলিয়া সরকারের ভাড়া করা শ্রীলঙ্কান উড়োজাহাজটি কলম্বো থেকে আসছিলো। আমরা আমাদের আটকে পড়া লোকজনকে ফেরাতে সেই সূযোগটি নিয়েছি। যথাযথ চার্জ পরিশোধ করে তারা ফিরেছেন।

এদিকে কলম্বোতে নিযুক্ত বাংলাদেশে রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ জানান, ১৪ সেনা কর্মকর্তা শ্রীলঙ্কাতে ট্রেনিংয়ে ছিলেন। নিয়মিত ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকা পড়েছিলেন। ঢাকাগামী লঙ্কান স্পেশাল ফ্লাইটে যাওয়া বেসামরিক ১১ বাংলাদেশিও কোন না কোনো কাজে কলম্বো এসেছিলেন। তারাও একই কারণে আটকে পড়েছিলেন।

ব্যাংকক থেকে ফিরলেন ৪৮ জন, সঙ্গে এক লাশ

ওদিকে চিকিৎসাসহ বিভিন্ন কারণে থাইল্যান্ড গিয়ে আটকেপড়া ৪৮ বাংলাদেশি এবং দেশটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক বাংলাদেশির লাশ দেশে আনা হয়েছে। সরকারের অ্যারেঞ্জমেন্টে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি স্পেশাল ফ্লাইটে তাদের ফেরানো হয়।

 চেন্নাই কলকাতা যাবে স্পেশাল ফ্লাইট

এদিকে ভারতে আটকেপড়া ১০০০ বাংলাদেশিকে ফেরাতে চেন্নাই ও কলকাতায় যাচ্ছে ইউএস-বাংলার ৮ স্পেশাল ফ্লাইট। চার্টার্ড ওই ফ্লাইটের ৬টি চেন্নাই এবং দু’টি যাবে কলকাতায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT