দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
৮,০৫৩ কোটি টাকা ব্যয়ে ১১ প্রকল্পের অনুমোদন দিল একনেক

৮,০৫৩ কোটি টাকা ব্যয়ে ১১ প্রকল্পের অনুমোদন দিল একনেক

ঢাকা, ১৮ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পসহ মোট ১১ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে ৮ হাজার ৫৩ কোটি টাকা। বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ৮ হাজার ৫৩ কোটি টাকা ব্যয়ে মোট ১১টি প্রকল্পের আজ অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাবে ৩ হাজার ৩৮৯ কোটি টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৫৫১ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা হিসেবে প্রকল্প সাহায্য পাওয়া যাবে ৪ হাজার ১১৩ কোটি ২৫ লাখ টাকা।
প্রধানমন্ত্রী প্রকল্পসমূহ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

পরিকল্পনা সচিব নুরুল আমিন বলেন, প্রধানমন্ত্রী হাইওয়ে সড়ক নির্মাণের সময় চালকদের বিশ্রামাগার নির্মাণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্রামাগার নির্মাণের জায়গা কোথায় হবে সেই সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক ও জনপদ বিভাগ। প্রধানমন্ত্রী পৌরসভার বাইরে ইউনিয়ন পর্যন্ত পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন। এর জন্য কত টাকার প্রয়োজন হবে, তার হিসাব নিকাশ করতে বলেছেন তিনি। একনেক সভার শুরুতে প্রধানমন্ত্রী বিশ্বকাপ ক্রিকেটে গতকাল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ বিজয় লাভ করায় দেশবাসীকে অভিনন্দন জানান।

একনেক অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে-নেত্রকোণা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জজেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭১০ কোটি ৭৪ লাখ টাকা। বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৭৫১ কোটি ৫০ লাখ টাকা। আন্তর্জাতিক বিমানবন্দরসমূহের ব্যবস্থার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৫৯ কোটি ৬২ লাখ টাকা। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩৫২ কোটি ৩৬ লাখ টাকা। ‘ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারএ্যাবেল গ্রুপ ডেভলপমেন্ট প্রোগ্রাম’ (২য় পর্যায়) প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩১৭ কোটি ২৭ লাখ টাকা।

এছাড়া কুমিল্লা-চাঁদপুর-ব্রাক্ষণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে ৩২৫ কোটি ৫৩ লাখ টাকা। পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ১২৩ কোটি ৩৫ লাখ টাকা। প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যেও মান নিয়ন্ত্রণ গবেষণাগার স্থাপন প্রকল্পে খরচ হবে ১০৫ কোটি ৬০ লাখ টাকা। খুলনা ৩৩০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩ হাজার ৯১৯ কোটি ২৬ লাখ টাকা। রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৯১ কোটি ৭৪ লাখ টাকা। বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৯৫ কোটি ৭৫ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT