দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক : বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক : বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৯ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি বিশেষ বৈঠক উদ্বোধনের পর সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আবদুল মোমেন বলেন, ‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্রিভিয়ান বালাকৃষ্ণান করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশি রোগীর বিষয়ে আজ সকালে ফোনে কথা বলেছেন আমার সঙ্গে। তিনি জানিয়েছেন, বাংলাদেশি এক রোগীর অবস্থা আশঙ্কাজনক।’

‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৩৯ বছর বয়সী ওই রোগী শ্বাসকষ্টসহ নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন। ১৩ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু গতকাল থেকে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না।’ এ নিয়ে সিঙ্গাপুর যথেষ্ট উদ্বিগ্ন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।

ভাইরাস আক্রান্ত বাংলাদেশিদের চিকিৎসার ব্যবস্থা করায় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান মোমেন। তিনি বলেন, ‘সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। তাদের চিকিৎসার ওপর বাংলাদেশের আস্থা রয়েছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন, আক্রান্ত বাংলাদেশিদের সব সময় তারা খোঁজ রাখছেন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিন চীনের উহানে শুরু হওয়া নতুন নভেল করোনাভাইরাস চীনের ভূখণ্ড ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এরমধ্যে যে কয়টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে তার মধ্যে সিঙ্গাপুর একটি। দেশটিতে অবস্থানকারী পাঁচ বাংলাদেশির শরীরে এই করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা সবাই সেখানে চিকিৎসাধীন রয়েছে।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে দুই হাজারের অধিক মানুষের প্রাণহানি হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৭৫ হাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT