দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নাহিদের কারণে হারের শুরু সিলেটের

নাহিদের কারণে হারের শুরু সিলেটের

স্পোর্টস ডেস্ক, ০১ জানুয়ারি২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়ে দেয় রংপুর রাইডার্স। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ফের মাঠে নামতে হয় তাদের, সামনে প্রথম ম্যাচে মাঠে নামা সিলেট স্ট্রাইকার্স। তবে টানা দুই দিন খেলার ধকল সয়েও ফের জয় ছিনিয়ে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। এবার সিলেটকে তারা হারিয়ে দিয়েছে ৩৪ রানে।

 

সিলেটের সামনে লক্ষ্য খুব বড় ছিল না। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫৬ রানের লক্ষ্য মোটেও ভয় ধরানো কিছু নয়। তবে এই লক্ষ্য পেয়েই বুকে কাঁপন ধরেছে সিলেটের। দলটির ১১ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন তিন ব্যাটার।

এর মধ্যে ওপেনিংয়ে নেমে ৩৬ বলে ৪ চার এবং ১ ছক্কায় ৪১ রান করেন রনি তালুকদার। তবে সিলেটের অন্য ব্যাটাররা তাকে মোটেও সঙ্গ দিতে পারেননি। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরের দেখা পাওয়া জাকের আলী ২৪ রান করতে খরচ করেছেন ৩৩ বল।

রংপুরের তরুণ পেসার নাহিদ রানা ২৭ রান খরচায় ৪ উইকেট তুলে নেন। দুটি করে উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দিন ও খুশদিল শাহ।

এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। পাওয়ার প্লের মধ্যে ২৮ রান তুলতেই দলটির টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরের পথ ধরেন। দুই ওপেনার স্টিভেন টেলর ১২ এবং অ্যালেক্স হেলস ৮ রানে ফেরেন। তিনে নামা সাইফ হাসানের ব্যাটে আসে ৪ রান।

চার নম্বরে ব্যাট করতে নেমে রংপুরের হাল ধরেন পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার আহমেদ। প্রথম চতুর্থ উইকেটে স্বদেশী খুশদিল শাহর সঙ্গে ৪১ ও পরে পঞ্চম উইকেটে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে লড়াকু স্কোরের পথে এগিয়ে দেন তিনি।

শেষ পর্যন্ত ৪২ বলে ৪ চার এবং ১ ছকায় ৪৭ রানে অপরাজিত থাকেন ইফতিখার, ৪ চার এবং ২ ছক্কায় ৪১ রান আসে সোহানের ব্যাটে। তাদের ব্যাটে ভর করেই ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় রংপুর।

সিলেটের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও আল-আমিন হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT