দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সুইডেনের প্রধান পার্কে ভিড় কমাতে মুরগীর বিষ্ঠা ছড়াচ্ছে

সুইডেনের প্রধান পার্কে ভিড় কমাতে মুরগীর বিষ্ঠা ছড়াচ্ছে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০১ মে  ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর লুন্ডে এক উৎসবে যাতে লোকজন ভিড় করতে না পারে সেজন্য সেখানকার প্রধান পার্কে মুরগীর বিষ্ঠা ছিটিয়ে দেয়া হচ্ছে। বসন্ত উৎসব ওয়ালপারগিস নাইট পুরো স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল জুড়েই পালিত হয়।  এই উপলক্ষে লুন্ডের পার্কে প্রতি বছর হাজার হাজার মানুষের আবির্ভাব ঘটে। করোনাভাইরাস মহামারির মুখে কর্মকর্তারা চাইছেন উৎসবে মানুষের ভিড় এড়াতে।

সুইডেনে কোন লকডাউন নেই। কিন্তু সেখানে লোকজন নিজেরাই সামাজিক দূরত্ব বজায় রাখছেন। শহরের একজন কর্মকর্তা গুস্টাভ লুন্ডব্লাড বলেন, ‘জনসমাগমের ফলে লুন্ড খুব সহজেই করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে’।

ভিড় ঠেকাতে পার্কে মুরগীর বিষ্ঠা ছড়িয়ে দেয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘এই সুযোগ আমরা পার্কে সার ছড়িয়ে দিতে চাই। এতে দুর্গন্ধ হবে ঠিকই। ফলে লোকজন পার্কে বসে বিয়ার পান করতে চাইবে না।’

ওয়ালপারগিস নাইট বহু প্রাচীন এক উৎসব। এটি খ্রিস্ট ধর্ম আসার আগে একটি পেগান সামাজিক উৎসব, যার মাধ্যমে বসন্ত ঋতুকে বরণ করে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT