১৯ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট) : ব্রাজিল, ফিলিপিনসহ বিভিন্ন দেশের নাগরিকদের পর এবার বাংলাদেশী যুবকের প্রেমে মজেছেন এক জার্মান যুবতী। ৪২ বছর বয়সী ক্রিস্টাল ৪০ বছর বয়সী খুলনার যুবক আসাদ মোড়লের প্রেমে পড়ে বাংলাদেশে চলে এসেছেন। তার পুরো নাম ক্রিস্টাল কাসুমী সিউর। ১০ জুন তিনি ঢাকা আসেন। খুলনা খানজাহান আলী বিস্তারিত পড়ুন
১৮ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দেশে এই প্রথমবারের মতো দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে উন্নত মানের লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনি আবিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) কর্মকর্তারা দুই মাস ধরে কূপ খনন করে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। ভূগর্ভের ১ হাজার ৭৫০ ফুট নিচে, বিস্তারিত পড়ুন
ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট):মিসরের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসি আর নেই। সোমবার আদালতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। মামলার শুনানির জন্য সোমবার মুরসিকে আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম চলা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ২০১৩ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে সেনা সমর্থিত সরকার দেশটির বিস্তারিত পড়ুন
রাজবাড়ী, ১৮ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারমান এবং নৌকার প্রার্থী কাজী সাইফুল ইসলাম কালুখালী উপজেলা নির্বাচন স্থগিত চেয়ে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে কাজী সাইফুল ইসলাম বলেন, ভোট কেন্দ্রে নৌকার এজেন্টদের ঢুকতে বাধা বিস্তারিত পড়ুন
ঢাকা, ১৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার মামলায় গ্রেপ্তার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস শামস জগলুল হোসেনের আদালতে আজ এ আদেশ দেন। এর আগে মোয়াজ্জেমের জামিন বিস্তারিত পড়ুন
ঢাকা, ১৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সংসদে রূপপুরের পারমাণবিক বিদ্যুকেন্দ্রে ‘বালিশকাণ্ডের’ ঘটনায় প্রত্যাহার হওয়া নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমের ছাত্র রাজনীতির পরিচয় তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন এই কর্মকর্তা এক সময় বুয়েট ছাত্রদলের নির্বাচিত ভিপি ছিলেন। আজ সোমবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের আলোচনায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা বিস্তারিত পড়ুন
ঢাকা, ১৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): যৌন হয়রানির অভিযোগ ওঠায় হাসপাতাল থেকে অভিযুক্ত চিকিৎসক শওকত হায়দারকে অব্যাহতি দিয়েছে পপুলার হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখন থেকে তিনি পপুলারে রোগী দেখতে পারবেন না। আজ সোমবার বিকালে পপুলার হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান অচিন্ত কুমার নাগ বলেন, ‘শওকত হায়দার আমাদের এখানে ফুলটাইম বিস্তারিত পড়ুন
ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সৌদি আরবে ১৩ বছর বয়সে আটক মুর্তজা কুরেইরিসকে দেয়া মৃত্যুদণ্ড বাতিল করেছে দেশটির সরকার। ২০২২ সালেই তাকে মুক্তি দেয়া হতে পারে। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। তবে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতিতে দেয়া হয়নি। বিস্তারিত পড়ুন
ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সমুদ্রের নোনা পানি কি খাওয়া যায়? ওই পানিতে তো ফসলও বাঁচে না! সরকারি আধিকারিকদের কাছে গিয়ে বার বার এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছিলেন তিন মেয়ের বাবা। বুঝিয়েছিলেন, তাদের এলাকায় পানযোগ্য এক ফোঁটা পানি পাওয়া যাওয়া না। সে পানি পেতে চার কিলোমিটারেরও বেশি পথ বিস্তারিত পড়ুন
ঢাকা, ১৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শাহবাগের হাইকোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, ‘শাহবাগ থেকে সাবেক ওসি বিস্তারিত পড়ুন