ঢাকা, ১২ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ইমরান আহমদকে পূর্ণ মন্ত্রী ও ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ইমরান আগে থেকেই মন্ত্রিসভায় ছিলেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। পূর্ণ মন্ত্রী হয়েও তিনি একই মন্ত্রণালয় সামলাবেন। তবে ফজিলাতুন নেসা ইন্দিরাকে এখনও দপ্তর বিস্তারিত পড়ুন
ঢাকা, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সকালে রাজধানীর একটি হোটেলে ‘ঢাকা দ্য ওআইসি সিটি অব ট্যুরিজম-২০১৯’ উদযাপন উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড হিসেবে বিকশিত করতে দ্রুত ব্যবস্থা নেয়া আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলামী পর্যটনকে ‘বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড’ হিসেবে গড়ে তুলতে সার্বিক প্রয়াস বিস্তারিত পড়ুন
ঢাকা, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার সকালে হোটেল সোনারগাঁওয়ের প্যাসিফিক লাউঞ্জে দেশের বেসরকারিখাতের প্রতিনিধি বিশেষ করে তৈরি পোশাক ব্যবসায়ী এবং ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সফররত নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি ডিজিটাল আর্থিক সেবা সহজীকরণের মাধ্যমে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তিকরণের যে বিকাশ ঘটেছে তার ভূয়সী প্রশংসা বিস্তারিত পড়ুন
ঢাকা, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে চতুর্থ শোকেস বাংলাদেশ- গো গ্লোবাল অনুষ্ঠানে বিজনেস সেশনে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ অব স্কিলড হিউম্যান রিসোর্স এক্সপোর্ট’শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি চীন ও জাপানের শ্রমবাজারে পাঠাতে সরকার বিস্তারিত পড়ুন
ঢাকা, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, বর্তমান সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে আগামী শনিবার। সরকারের মেয়াদের সাত মাসের মাথায় একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন, সেই সঙ্গে সরকারে যুক্ত হচ্ছেন নতুন একজন প্রতিমন্ত্রী। ‘মন্ত্রিসভা সম্প্রসারিত বিস্তারিত পড়ুন
ঢাকা, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন ২০১৯ সালের ৩০শে জুন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানামতে ৮ হাজার ৮৪৮ জন বাংলাদেশী পৃথিবীর বিভিন্ন দেশের জেলে বা ডিটেনশন সেন্টারে আটক আছে। কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে বিদেশী কারাগারে আটক বাংলাদেশীদের ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। এটা বিস্তারিত পড়ুন
ঢাকা, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মী সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু তৈরিতে এক লাখ মানুষের মাথা লাগবে বলে সামাজিক মাধ্যম ফেসবুকে যে গুজব ছড়ানো হচ্ছে, তার পেছনে বিএনপির হাত রয়েছে। বিএনপি বিস্তারিত পড়ুন
ঢাকা, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, যতদিন বেঁচে থাকার সম্ভাবনা থাকবে, ততদিন এরশাদ লাইফ সাপোর্টে থাকবেন। জি এম কাদের বলেন, ‘বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় সম্মিলিত সামরিক হাসপাতালে ওনাকে (এরশাদ) বিস্তারিত পড়ুন
ঢাকা, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামাল বলেছেন, বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার চার্জশিট শিগগিরই দেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসের বড় কারণ দেশের সামাজিক শাসন ও মূল্যবোধ কমে যাওয়া। এজন্য সমাজে সচেতনতামূলক কর্মকাণ্ড বাড়ানো দরকার। এসবের জন্য সরকার বিস্তারিত পড়ুন
ঢাকা, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর চারপাশে নদীর জায়গা দখলমুক্ত করার অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ উচ্ছেদ করতে আসা বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের ওপর হামলা করেছে দখলদাররা। আজ বৃহস্পতিবার সকালে বুড়িগঙ্গা নদীর উত্তরপাড় পোস্তগোলা ব্রিজের আগে শ্মশানঘাটের পাশের বালুমহাল উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএ জানায়, দীর্ঘদিন ধরে নদীর জায়গা দখল বিস্তারিত পড়ুন