ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে আন্দোলনের ঘটনায় কড়া সতর্কবার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “অবরোধ আজকের মধ্যে না তুললে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবে।”
বিস্তারিত পড়ুন
ভাঙ্গা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) তৃতীয় দফায় সড়ক ও রেলপথ অবরোধ করেছে এলাকাবাসী। সকাল ৬টা থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-বেনাপোল রেলপথের ছয়টি স্থানে অবস্থান নেওয়া হয়েছে। অবস্থানকারীরা মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড
বিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): তিনি আওয়ামী লীগের প্রত্যক্ষ সহযোগী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী- এমন অভিযোগ এনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গায় পদায়নের প্রতিবাদ ও আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ‘চুয়াডাঙ্গাবাসী ব্যানারে’ এ মানববন্ধন করা হয়।
বিস্তারিত পড়ুন
শ্রীপুর (গাজীপুর), ১৪ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার বিকাল ৫ ঘটিকায় গাজীপুর-শ্রীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শ্বাশুড়ি খুকি আক্তার। তিনি বলেন দীর্ঘ ২৩ বছর আগে আমার স্বামী সেকান্দর আলী মারা যায়। আমি আমার স্বামীর মৃত্যুর পর আমার একমাত্র পুত্র নাজিম উদ্দীন এবং দুই মেয়ে
বিস্তারিত পড়ুন
ধামরাই (ঢাকা), ১৩ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগের সময়ের নির্বাচনকে লায়লাতুল, রাতের বেলার নির্বাচন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ
বিস্তারিত পড়ুন
ঠাকুরগাঁও, ১৩ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধিতে মতবিনিময় শেষে সাংবাদিকদের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজাকে সামনে রেখে ভারতের বারবার অনুরোধের পর ১২০০ টন ইলিশ পাঠানো হবে। তবে
বিস্তারিত পড়ুন
বরিশাল, ১৩ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো ধরনের সংশয় নেই। এম সাখাওয়াত হোসেন বলেন,
বিস্তারিত পড়ুন
ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে। গয়েশ্বর বলেন, ‘আপনারা যাদেরকে মৌলবাদী বলেন, আমি তাদের মৌলবাদী বলি। তারা এখন বেহেশতের টিকিট বিক্রি করতেছে। অর্থাৎ তাগো
বিস্তারিত পড়ুন
সাভার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন তিনি। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করা হয়।
বিস্তারিত পড়ুন
সাভার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন শিবির প্যানেলের মো. মাজহারুল ইসলাম। অন্যান্য গুরুত্বপূর্ণ অধিকাংশ পদে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সহসাধারণ সম্পাদক (এজিএস)
বিস্তারিত পড়ুন