দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত সংসদ নির্বাচনে হাওরাঞ্চলের দুর্গম এলাকার ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে : ইসি আনোয়ারুল মালিবাগে স্বর্ণচুরির ঘটনায় ১৯০ ভরি স্বর্ণ উদ্ধার : গ্রেপ্তার ৪

অ্যাপলের ৮টি ডিভাইস আজকের পর থেকে বিক্রি বন্ধ

টেকনোলজী ডেস্ক, ০৯ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): প্রতি বছরের মতো এবারও নতুন আইফোন আসার সঙ্গে সঙ্গে পুরোনো কয়েকটি ডিভাইসের বিদায় ঘটছে অ্যাপলের স্টোর থেকে। আইফোন ১৭ সিরিজের ঘোষণা হওয়ার পর আজ থেকে আটটি জনপ্রিয় পণ্যের বিক্রি বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে চারটি আইফোন, তিনটি অ্যাপল ওয়াচ এবং একটি এয়ারপডস মডেল।

 

আইফোনের লাইনআপ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। ওয়াচ সিরিজ থেকেও বাদ পড়ছে অ্যাপল ওয়াচ সিরিজ ১০, অ্যাপল ওয়াচ আলট্রা ২ এবং অ্যাপল ওয়াচ এসই (দ্বিতীয় প্রজন্ম)। এ ছাড়া, বাজার থেকে উঠিয়ে নেওয়া হবে এয়ারপডস প্রো ২।

 

অ্যাপলের ওয়েবসাইট ও অফিসিয়াল স্টোর থেকে এগুলো আর কেনা যাবে না। তবে খুচরা বিক্রেতাদের হাতে যত দিন মজুত থাকবে, কিছুদিনের জন্য বাজারে পাওয়া যেতে পারে।

 

চলতি বছরের শুরুতেই আইফোন এসই বাজার থেকে বিদায় নিয়েছিল। তার জায়গায় এসেছে আধুনিক ডিজাইনের আইফোন ১৬ই, যা এখন অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী মডেল হিসেবে বিক্রি হচ্ছে ৫৯৯ ডলারে।

 

আজকের বহুল প্রতীক্ষিত ইভেন্টে অ্যাপল চারটি নতুন মডেল উন্মোচন করতে পারে। সম্ভাব্য লাইনআপ হলো— আইফোন ১৭ (বেস মডেল), আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একেবারে নতুন ডিজাইনের আইফোন ১৭ এয়ার। গত বছরের আইফোন ১৬ প্লাসের জায়গা নিতে পারে এই ‘এয়ার’ মডেল, যা হবে আরও হালকা ও পাতলা। ধারণা করা হচ্ছে, এটি হবে অ্যাপলের তৈরি করা সবচেয়ে স্লিম আইফোন।

 

শুধু আইফোন নয়, আজকের ইভেন্টে নতুন ওয়াচ ও এয়ারপডসেরও ঘোষণা আসতে পারে। বাজারে আসছে অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আলট্রা ৩ এবং অ্যাপল ওয়াচ এসই ৩। পাশাপাশি উন্মোচন হতে পারে এয়ারপডস প্রো (তৃতীয় প্রজন্ম), যা হবে কোম্পানির সর্বশেষ ট্রু-ওয়্যারলেস হেডসেট।

তথ্যসূত্র : নাইনটুফাইভম্যাক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT