দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত সংসদ নির্বাচনে হাওরাঞ্চলের দুর্গম এলাকার ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে : ইসি আনোয়ারুল মালিবাগে স্বর্ণচুরির ঘটনায় ১৯০ ভরি স্বর্ণ উদ্ধার : গ্রেপ্তার ৪
মির্জাপুরের যমজ দুই বোন এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছে : ম্যাজিস্ট্রেট হতে চায় তারা

মির্জাপুরের যমজ দুই বোন এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছে : ম্যাজিস্ট্রেট হতে চায় তারা

মির্জাপুর (টাঙ্গাইল), ১৬ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরের সেই যমজ দুই বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছে। রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে তারা জিপিএ-৫ পেয়েছে। ২০২৩ সালে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সব বিষয়ে জিপিএ-৫ পায় তারা।

 

রুবাবা জামান ও রুবাইয়া জামানের বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে। তারা ঠিকাদার মো. কামরুজ্জামান খোকন ও গৃহিণী মাহমুদা জামানের মেয়ে। দুবোন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছিল।

কামরুজ্জামান মুঠোফোনে জানান, তার যমজ দু’মেয়ে ছোট বেলা থেকেই মেধাবী। ‘মেয়েদের একের পর এক এমন সাফল্যে আমিসহ আমাদের পরিবারের সবাই বেশ খুশি। আমি মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

 

এ ব্যাপারে জানতে চাইলে যমজ বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান বলেন, ‘আমাদের এই সাফল্যের পেছনে মা-বাবা, নানা-নানিসহ বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে  বেশি। আমরা দুই বোন ভবিষ্যতে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চাই। আমরা ম্যাজিস্ট্রেট হতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি।

রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মো: এনামুল ইসলাম বলেন, ‘রুবাবা জামান ও রুবাইয়া জামান খুবই শান্ত, মেধাবী ও কঠোর পরিশ্রমী। তাদের দুজনের সাফল্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে। তারা লেখাপাড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও সফলতার স্বাক্ষর রাখছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT