ঢাকা, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ রবিবার নির্বাচন ভবনের লবিতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনকে রাজনীতির কাছে সঁপে দেওয়া কমিশনের বদনামের বড় কারণ। কমিশনে যারা আছেন বিস্তারিত পড়ুন
স্পোর্টস ডেস্ক, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জয়ের পর উদযাপনে চমক দিয়েছে ফরচুন বরিশাল। শিরোপা জয়ী দলের সব খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের আইফোন ১৬ উপহার দিয়েছে দলটির কর্তৃপক্ষ। বরিশালের মালিক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিটি ফোনের মূল্য বিস্তারিত পড়ুন
স্পোর্টস ডেস্ক, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হলেও বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তার রেশ এখনো কাটেনি। এই ধরনের জটিলতা এড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন পদক্ষেপ নিয়েছে। এখন থেকে বিপিএলের ড্রাফটে থাকা সব বিদেশি ক্রিকেটারের পারিশ্রমিক ও অন্যান্য বিষয় সরাসরি বিস্তারিত পড়ুন
স্পোর্টস ডেস্ক, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নারী জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব ছাড়তে চান সাবিনা খাতুন। পরিস্থিতি যাই হোক, অধিনায়কত্বের ভার কাঁধ থেকে নামিয়ে ফেলবেন বলে জানিয়েছেন ৩১ বছর বয়সী ফুটবলার। নারী ফুটবলের চলমান সঙ্কটে সামাজিক যোগাযো গমাধ্যমে আক্রমণের শিকার হচ্ছেন পিটার বাটলারকে বয়কট করা ১৮ নারী ফুটবলার। বিস্তারিত পড়ুন
ঢাকা,০৮ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২৪ এর গণঅভ্যুত্থান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, যাতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। এসময় বিস্তারিত পড়ুন
ঢাকা,০৮ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হচ্ছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে যৌথবাহিনীর সমন্বয়ে এ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হোসেন জানান, শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ বিস্তারিত পড়ুন
ঢাকা,০৮ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে। বিস্তারিত পড়ুন
ঢাকা,০৭ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতা এবং অন্য কারোর সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো বিস্তারিত পড়ুন
ঢাকা,০৭ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): গণতন্ত্রের পথে নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর, নতুন যে সরকার আসবে তাদের কাজ করার জন্য অত্যন্ত নিরাপদ এবং শক্তিশালী ভিত্তি থাকবে। বিস্তারিত পড়ুন
ঢাকা,০৭ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট ছেলে শেখ রাসেলের নামে প্রস্তাবিত তিনটি প্রকল্পের নাম পরিবর্তন করে নীতিগতভাবে খসড়া ও চূড়ান্ত অনুমোদন দিয়ে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা বিস্তারিত পড়ুন