দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাজবাড়ীর গোয়ালন্দতে করব থেকে নুরাল পাগলের লাশ উত্তোলন করে আগুন দিয়েছে তৌহিদী জনতা

রাজবাড়ীর গোয়ালন্দতে করব থেকে নুরাল পাগলের লাশ উত্তোলন করে আগুন দিয়েছে তৌহিদী জনতা

গোয়ালন্দ (রাজবাড়ী), ০৫ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলের কবর নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মাটি থেকে অন্তত ১২ ফুট উঁচু বেদি তৈরি কবরটিতে কাবা শরীফের আদলে রঙ করা এবং ‘হযরত ইমাম মাহাদী (আ.) দরবার শরীফ’ নামে ব্যানার টানানোয় ক্ষুব্ধ তৌহিদী জনতা আজ শুক্রবার দুপুর ২টার দিকে কবরটি থেকে লাশ উত্তোলন করে অগ্নিসংযোগ করেছে।

 

এ সময় বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ করতে গেলে নুরাল গাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় পুলিশের দুটি ডাবল কেবিন পিকআপ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরিফ গড়ে তোলেন নুরুল হক। আশির দশকের শেষ দিকে তিনি নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করলে জনরোষ তৈরি হয়। ১৯৯৩ সালের ২৩ মার্চ মুচলেকা দিয়ে তিনি এলাকা ছাড়লেও কিছুদিন পর ফিরে এসে কার্যক্রম চালু করেন।

 

গত ২৩ আগস্ট ভোরে বার্ধক্যজনিত কারণে নুরুল হকের মৃত্যু হয়। ওইদিন রাতে প্রথমে এলাকাবাসীর অংশগ্রহণে এবং পরে ভক্তদের অংশগ্রহণে দুটি জানাজা শেষে রাত সাড়ে ১০টার দিকে বিশেষ কায়দায় ১২ ফুট উঁচু বেদির ওপর দাফন করা হয়। বেদিটি পবিত্র কাবার আদলে রঙ করা হয়, যা নিয়ে ক্ষোভ দেখা দেয়।

 

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে স্থানীয় আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসলমানরা ‘ইমাম-আকিদা রক্ষা কমিটি’ গঠন করেন। তারা গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও রাজবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে শান্তিপূর্ণ সমাধানের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT