ঢাকা, ১৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শের নামে বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। ওবায়দুল কাদের বলেন, ‘এই মূহুর্তে সব দিক বিবেচনা করে সকলের বিস্তারিত পড়ুন
ঢাকা, ১৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ত্রাণ নিয়ে ভয়ংকর দলীয়করণ ও লুটপাটের মহামারি শুরু হতে যাচ্ছে । “সারাদেশে ত্রাণ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে ওয়ার্ড পর্যায় পর্যন্ত ত্রাণ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আওয়ামী বিস্তারিত পড়ুন
ঢাকা, ১৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনার কারণে গত মাসখানেক ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় পণ্য। এর মধ্যে নতুন করে দাম বেড়েছে রসুনের। সপ্তাহখানেকের ব্যবধানে ৭০ টাকার দেশি রসুনের দাম উঠেছে ১১০ থেকে ১৩০ টাকায়। প্রায় দ্বিগুন দাম বেড়েছে। আর ১২০ টাকা থেকে বেড়ে ১৬০ বিস্তারিত পড়ুন
হেলথ ডেস্ক, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে রেকর্ড ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৫ জনে। একই সময়ে নতুন করে ২৬৬ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। আর সুস্থ হয়েছেন ৯জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত বিস্তারিত পড়ুন
ঢাকা, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনার সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলছে সাধারণ ছুটি। সারা দেশকেই ঝুঁকিপূর্ণ এলাকা বলে ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে ৬৪ জেলা ও মহানগরের কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সরকার আরও ছয় কোটি ৩০ লাখ টাকা ও নয় হাজার ৬০০ টন বিস্তারিত পড়ুন
ঢাকা, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রতিবেশি রাষ্ট্র ভারতসহ বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। কলম্বো ও ব্যাংককে দীর্ঘ দিন আটকে থাকা বাংলাদেশিরা এরইমধ্যে ঢাকায় ফিরেছেন। এদিকে চিকিৎসা, পড়াশোনাসহ বিভিন্ন কাজে ভারতে গিয়ে আটকে পড়া ১০০০ বাংলাদেশিকে ফেরাতে ৮টি স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছে বাংলাদেশ। আগামী ২০শে এপ্রিল বিস্তারিত পড়ুন
ঢাকা, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার দুপুরে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের এই মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। করোনা থেকে দেশকে রক্ষা করতে রাজনৈতিক ঐক্যের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই মুহূর্তে রাজনৈতিক বিভাজন ভয়াবহ বিস্তারিত পড়ুন
ঢাকা, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে নানামুখী মূল্যায়ন ও করণীয় তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দৃঢ়তার সঙ্গে বলছি, সর্বশক্তি নিয়ে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ্। নিজেদের ভয়ঙ্কর ও মারাত্মক ভুলগুলো থেকে জনগণের দৃষ্টি বিস্তারিত পড়ুন
ঢাকা, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার বিকালে মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিজের গানম্যানের গুলিতের একজন নিহত হওয়ার ঘটনায় আইন অনুযায়ী বিচার হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। সংঘটিত হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়, এজন্য বিস্তারিত পড়ুন
ঢাকা, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে বোরো মৌসুমে স্বেচ্ছাসেবক হিসেবে ধান কাটতে কৃষকদের সহযোগিতা করবে বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে ছাত্রলীগের প্রতিটি মেডিকেল কলেজ ইউনিটের নেতাকর্মীরা নিজ নিজ এলাকার জেলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবে। তাদের নিয়ে গঠন করা হয়েছে স্বাস্থ্য বিষয়ক সহায়তা দল। বৃহস্পতিবার বিস্তারিত পড়ুন