দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স

নায়ক হেলাল খানের বাবা-ভাই-ভাবী করোনায় আক্রান্ত

হেলথ ডেস্ক, ১৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশের ‘হাছন রাজা’ খ্যাত নায়ক হেলাল খানের বাবা, ছোট ভাই এবং ভাইয়ের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তার বাবা যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। সেখানেই নায়কের বাবার চিকিৎসা চলছে। অন্যদিকে হেলাল খানের ছোট ভাই ও ভাইয়ের স্ত্রী বর্তমানে সুস্থতার পথে। সম্প্রতি বিস্তারিত পড়ুন

ঘরে থাকবেন নাকি কবরে যাবেন, সিদ্ধান্ত আপনার : বলেছেন, বেনজীর আহমেদ

ঢাকা, ১৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): সাধারণ মানুষকে ঘরের থাকার আহ্বান জানিয়ে কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের বিদায়ী মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘আপনারা সবাই ঘরে থাকুন, বাইরে বের হবেন না। নিজেরা সচেতন না হলে আমরা কঠোর আইন প্রয়োগ করব। এখন সিদ্ধান্ত আপনার; ঘরে থাকবেন নাকি জেলে যাবেন, নাকি বিস্তারিত পড়ুন

ব্যাংক কর্মীরা ১০ দিন অফিসে গেলেই পাবেন বাড়তি এক মাসের বেতন

ঢাকা, ১৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটি চলছে। বন্ধ রয়েছে বেশিরভাগ সেবা প্রতিষ্ঠান। কিন্তু ব্যাংকিং খাতকে সচল রাখতে স্বাস্থ্য ঝুঁকি মধ্যেও চলছে ব্যাংক। তাই সাধারণ ছুটির সময় যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী স্বশরীরে অফিস করছেন তাদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ১০ দিন অফিস বিস্তারিত পড়ুন

খোলা বাজারে ১০ টাকা কেজি চালের বিশেষ ওএমএস স্থগিত করলো সরকার

ঢাকা, ১৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে কর্মহীন মানুষকে সহায়তা দিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস (খোলা বাজারে বিক্রি) কর্মসূচি স্থগিত করেছে সরকার। আজ খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। দেশের বিভিন্ন স্থানে ওএসএমসহ খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, চুরি ও আটকের পর বিস্তারিত পড়ুন

বেতন ভাতার দাবিতে  লকডাউন ভেঙে টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ

ঢাকা, ১৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): গাজীপুরের টঙ্গীতে লকডাউন ভেঙে বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে বিসিক এলাকার আলাউদ্দিন অ্যান্ড সন্স প্রাইভেট লি. কারখানার মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শতাধিক শ্রমিক। শ্রমিকরা জানায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিজিএমইএ ও বিকেএমইএর নির্দেশনা অনুযায়ী তৈরি পোশাক কারখানা বন্ধ বিস্তারিত পড়ুন

১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন না দিলে ব্যবস্থা নেওয়া হবে: বলেছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

ঢাকা, ১৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আগামী ১৬ এপ্রিলের মধ্যে পোশাক শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করতে মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজ সোমবার এক বিবৃতিতে শ্রম প্রতিমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে মন্ত্রণালয়ের বিস্তারিত পড়ুন

নবীনগরে পা কেটে নিয়ে উল্লাসের ঘটনায় মামলা : গ্রেপ্তার ৪১

নবীনগর, ১৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): লকডাউন ভেঙে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির পা কেটে নিয়ে আনন্দ মিছিলের ঘটনায় মামলা হয়েছে। রবিবার পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এ ঘটনায় রবিবার থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে বিস্তারিত পড়ুন

দেশে আরও আক্রান্ত ১৩৯, মোট আক্রান্ত ৬২১ জন : নতুন মৃত্যু ৪, মোট মৃত্যু ৩৪ জন

হেলথ ডেস্ক, ১২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড আরও আরও ১৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিই দেশে একদিনে শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৬২১ জনে। এ ছাড়া এ সময়ে মৃত্যু হয়েছে এক শিশুসহ আরও চারজনের। সুস্থ হয়েছেন তিনজন। আজ রবিবার আইইডিসিআরের বিস্তারিত পড়ুন

ঢাকাসহ চার বিশ্ববিদ্যালয়েও করোনা পরীক্ষা হবে : জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়

হেলথ ডেস্ক, ১২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  হাসপাতালগুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস আক্রান্ত কি-না পরীক্ষা করানো যাবে। এই চার বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিস্তারিত পড়ুন

সামাজিক দূরত্বই নয়, শারীরিক দূরত্ব বেশি প্রয়োজন : বলেছেন, আইইডিসিআর

হেলথ ডেস্ক, ১২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে শুধু সামাজিক দূরত্বই নয় শারীরিক দূরত্ব বজায় রাখা বেশি প্রয়োজন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআর। রবিবার দুপুরে স্বাস্থ্য অধিপ্ততরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া বিস্তারিত পড়ুন

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT